৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৮১

কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে?

  1. আগ্নেয় শিলা
  2. রূপান্তরিত শিলা
  3. পাললিক শিলাসঠিক উত্তর
  4. উপরের কোনটিই নয়

উত্তর: (গ) পাললিক শিলা

ব্যাখ্যা

গঠন অনুসারে শিলা তিন প্রকার: আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত। পলি সঞ্চিত হয়ে গঠিত হয় পাললিক শিলা, যাতে জীবাশ্ম পাওয়া যায়।

পাললিক শিলার বৈশিষ্ট্য

  • জীবাশ্ম দেখা যায়
  • স্তর লক্ষ্য করা যায়
  • নরম, ভঙ্গুর এবং সহজেই ক্ষয়প্রাপ্ত

উদাহরণ: বেলেপাথর, চুনাপাথর, কাঁদাপাথর, কয়লা, কেওলিন, শেল।

আগ্নেয় ও রূপান্তরিত শিলায় জীবাশ্ম দেখা যায় না।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: মহাকাশ, ভূগোল ও পরিবেশ (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ৯৬টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

মহাকাশ, ভূগোল ও পরিবেশ: সব প্রশ্ন ও উত্তর →