৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০০

বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হল -

  1. অক্সিজেন
  2. কার্বন-ডাইঅক্সাইড
  3. নাইট্রোজেন
  4. হাইড্রোজেনসঠিক উত্তর

উত্তর: (ঘ) হাইড্রোজেন

ব্যাখ্যা

বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাস হলো হাইড্রোজেন। এটি মহাবিশ্বের মৌলিক গঠনের প্রায় ৭৫% (ভর) তৈরি করে এবং সূর্যসহ নক্ষত্রে প্রচুর পাওয়া যায়। হাইড্রোজেন নক্ষত্রের পারমাণবিক ফিউশনের প্রাথমিক জ্বালানি।

মহাবিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উপাদান হিলিয়াম; হাইড্রোজেন ও হিলিয়াম মিলে ৯৯.৯% উপাদান গঠন করে। তৃতীয় অবস্থানে রয়েছে অক্সিজেন।

পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি গ্যাস নাইট্রোজেন। বায়ুমণ্ডলে গ্যাসের শতকরা হার:

গ্যাসশতকরা হার
নাইট্রোজেন৭৮.০২%
অক্সিজেন২০.৭১%
আরগন০.৮০%
জলীয় বাষ্প০.৪১%
কার্বন ডাই অক্সাইড০.০৩%
অন্যান্য গ্যাস০.০২%
ধূলিকণা ও কণিকা০.০১%
  • BCS Mate-এ এই প্রশ্নে ১৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: মহাকাশ, ভূগোল ও পরিবেশ (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ৯৬টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

মহাকাশ, ভূগোল ও পরিবেশ: সব প্রশ্ন ও উত্তর →