৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩১

'আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।' এখানে 'ওর' বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন?

  1. শেখ নাসেরকে
  2. শেখ কামালকেসঠিক উত্তর
  3. শেখ হাসিনাকে
  4. শেখ রেহেনাকে

উত্তর: (খ) শেখ কামালকে

ব্যাখ্যা

এখানে ‘ওর’ বলতে শেখ মুজিবুর রহমান শেখ কামালকে বুঝিয়েছেন। ১৯৫২ সালে জেলে যাওয়ার সময় কামালের বয়স ছিল কয়েক মাস। দীর্ঘ কারাবাসের পর মুক্তি পেয়ে তিনি পরিবারের কাছে ফেরেন। সেখানে কামাল তাঁর কাছে আসতে চাইত না।

অসমাপ্ত আত্মজীবনী (২০১২): বঙ্গবন্ধু ১৯৬৭ সালে ঢাকা সেন্ট্রাল জেলে রাজবন্দি থাকা অবস্থায় এটি লেখা শুরু করেন। এতে পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসন, বিনাবিচারে রাজবন্দিদের আটক রাখা এবং ১৯৫২ সালের জেলজীবনের স্মৃতি বিবৃত হয়েছে।

মনে রাখুন: বঙ্গবন্ধুর অন্য রচনা: কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন।

একই টপিকের আরও প্রশ্ন

মুক্তিযুদ্ধ ও অন্যান্য ইতিহাস: সব প্রশ্ন ও উত্তর →