৩৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৪

মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?

  1. ক্যাপ্টেন এম মনসুর আলী
  2. তাজউদ্দীন আহমদ
  3. এ. এইচ. এম কামারুজ্জামানসঠিক উত্তর
  4. খন্দকার মোশতাক আহমদ

উত্তর: (গ) এ. এইচ. এম কামারুজ্জামান

ব্যাখ্যা

১০ এপ্রিল, ১৯৭১ মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল, ১৯৭১ এ সরকার শপথ গ্রহণ করে।

সরকারের গঠন:

  • রাষ্ট্রপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • উপ-রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম
  • প্রধানমন্ত্রী: তাজউদ্দীন আহমদ
  • স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী: এ. এইচ. এম কামারুজ্জামান
  • অর্থ-বাণিজ্য মন্ত্রী: এম মনসুর আলী
  • পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী: খন্দকার মোশতাক আহমদ

একই টপিকের আরও প্রশ্ন

মুক্তিযুদ্ধ ও অন্যান্য ইতিহাস: সব প্রশ্ন ও উত্তর →