৪১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩৮

লাহোরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন?

  1. ২০-২১ ফেব্রুয়ারি, ১৯৭৪
  2. ২৩-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৪সঠিক উত্তর
  3. ২৫-২৬ ফেব্রুয়ারি, ১৯৭৪
  4. ২৭-২৮ ফেব্রুয়ারি ১৯৭৪

উত্তর: (খ) ২৩-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৪

ব্যাখ্যা

১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে ইসলামী সম্মেলন সংস্থার (OIC) দ্বিতীয় শীর্ষ সম্মেলন হয়। বঙ্গবন্ধু ২৩ ফেব্রুয়ারি লাহোর যান এবং ২৪ ফেব্রুয়ারি সম্মেলনে ভাষণ দেন।

মনে রাখার বিষয়:

  • OIC (The Organisation of Islamic Cooperation) গঠিত হয় ১৯৬৯ সালে মরক্কোর রাবাত সম্মেলনের মাধ্যমে।
  • এই সম্মেলনেই বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে।
  • ২২ ফেব্রুয়ারি ১৯৭৪ পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

একই টপিকের আরও প্রশ্ন

মুক্তিযুদ্ধ ও অন্যান্য ইতিহাস: সব প্রশ্ন ও উত্তর →