৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩৫
'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক—
- শেখ মুজিবুর রহমান
- শামছুল হকসঠিক উত্তর
- আতাউর রহমান খান
- আবুল হাশিম
উত্তর: (খ) শামছুল হক
ব্যাখ্যা
১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন শামছুল হক।
প্রতিষ্ঠাকালীন কমিটি:
- সভাপতি: মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
- সহ-সভাপতি: আতাউর রহমান ও আব্দুস সালাম খান
- যুগ্ম সাধারণ সম্পাদক: শেখ মুজিবুর রহমান
মনে রাখুন:
- ১৯৫৫ সালে দল থেকে 'মুসলিম' শব্দটি বাদ যায়।
- ১৯৫৩ সালের দ্বিতীয় সম্মেলনে শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক হন।
- ১৯৬৬ সালের মার্চে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।