৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১

'সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।'- বাক্যটিতে কয়টি ভুল আছে?

  1. একটি
  2. দুটি
  3. তিনটিসঠিক উত্তর
  4. ভুল নেই

উত্তর: (গ) তিনটি

ব্যাখ্যা

বাক্যে তিনটি বানান ভুল আছে: সুনামী, তান্ডব, সর্বশান্ত।

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে শুদ্ধ রূপ: সুনামি, তাণ্ডব, সর্বস্বান্ত।

শুদ্ধ বাক্য: সুনামির তাণ্ডবে অনেকেই সর্বস্বান্ত হয়েছে।

  • সুনামি (জাপানি): সমুদ্রগর্ভের ভূকম্পন বা অগ্ন্যুৎপাতে সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস।
  • তাণ্ডব (সংস্কৃত): উদ্দাম নৃত্য; আলংকারিক অর্থে প্রলয়ংকর ব্যাপার।
  • সর্বস্বান্ত (সংস্কৃত): সব সম্পদ হারিয়ে নিঃস্ব।
  • BCS Mate-এ এই প্রশ্নে ২৩% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: বানান ও বাক্যশুদ্ধি (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৩৯টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

বানান ও বাক্যশুদ্ধি: সব প্রশ্ন ও উত্তর →