৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৭
নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক?
- বিষের বাঁশী
- অগ্নি-বীণাসঠিক উত্তর
- সিন্ধু-হিন্দোল
- চক্রবাক
উত্তর: (খ) অগ্নি-বীণা
ব্যাখ্যা
'অগ্নি-বীণা' কাব্যে সামাজিক ও রাজনৈতিক দ্রোহ, ধর্মীয় সহিষ্ণুতা, মানবিক সাম্য ও উদারনৈতিক মানবতাবোধের স্বর রয়েছে। এটি নজরুলের প্রথম কাব্যগ্রন্থ, প্রকাশ ১৯২২ সালের সেপ্টেম্বরে।
মনে রাখার বিষয়:
- এতে ১২টি কবিতা আছে, বিষয়বস্তু অনুযায়ী চার ভাগে: দ্রোহ ও বিপ্লব (প্রলয়োল্লাস, বিদ্রোহী, ধূমকেতু); সময় ও যুদ্ধ (কামাল পাশা, আনোয়ার, রণভেরী, শাত-ইল-আরব); মুসলিম ঐতিহ্য (মোহররম, কোরবানী, খেয়াপারের তরণী); হিন্দু ঐতিহ্য (রক্তাম্বরধারিণী মা, আগমনী)।
- 'বিষের বাঁশী' (১৯২৪) সরকার কর্তৃক নিষিদ্ধ হয়; নিষেধাজ্ঞা প্রত্যাহার ১৯৪৫ সালের ২৭ এপ্রিল।
- 'সিন্ধু হিন্দোল' (১৯২৮) ও 'চক্রবাক' (১৯২৯) প্রেমের কবিতা ও গানের সংকলন।
একই টপিকের আরও প্রশ্ন
- মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ একটি -৪৪তম বিসিএস
- “তােমারেই যেন ভালােবাসিয়াছি শত রূপে শত বার/জনমে জনমে যুগে যুগে অনিবার।” - রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?৪৩তম বিসিএস
- কত সালে 'দুর্গেশনন্দিনী' উপন্যাস প্রথম প্রকাশিত হয়?৪৩তম বিসিএস
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?৪৩তম বিসিএস
- “ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে”-কে এই দামাল ছেলে?৪৩তম বিসিএস
- বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?৪১তম বিসিএস