৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩২

সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?

  1. কবর
  2. বহিপীরসঠিক উত্তর
  3. পায়ের আওয়াজ পাওয়া যায়
  4. ওরা কদম আলী

উত্তর: (খ) বহিপীর

ব্যাখ্যা

বহিপীর সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা একটি নাটক।

সৈয়দ ওয়ালীউল্লাহ: কথাসাহিত্যিক ও নাট্যকার। জন্ম ১৯২২ সালের ১৫ আগস্ট, চট্টগ্রামের ষোলশহরে। পুরস্কার: বাংলা একাডেমি পুরস্কার (১৯৬১), আদমজি পুরস্কার (১৯৬৫), একুশে পদক (১৯৮৩)।

তাঁর রচনা:

  • গল্পগ্রন্থ: নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প
  • নাটক: বহিপীর, সুড়ঙ্গ, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু
  • উপন্যাস: লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, দি আগলি এশিয়ান

অন্য নাটকের লেখক: কবর (মুনির চৌধুরী, ভাষা আন্দোলনভিত্তিক); পায়ের আওয়াজ পাওয়া যায় (সৈয়দ শামসুল হক, মুক্তিযুদ্ধের পটভূমিতে কাব্যনাটক); ওরা কদম আলী (মামুনুর রশীদ)।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৮১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →