৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২

কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?

  1. ব্যথার দান
  2. দোলনচাঁপা
  3. সোনার তরীসঠিক উত্তর
  4. শিউলিমালা

উত্তর: (গ) সোনার তরী

ব্যাখ্যা

সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, তাই এটি নজরুলের রচনা নয়।

কাজী নজরুল ইসলাম: বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি, আধুনিক বাংলা গানে 'বুলবুল' নামে খ্যাত। ডাক নাম 'দুখু মিয়া'। জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), চুরুলিয়া গ্রাম, বর্ধমান জেলা।

নজরুলের গ্রন্থ:

  • কাব্যগ্রন্থ: অগ্নিবীণা, সাম্যবাদী, ঝিঙে ফুল, দোলনচাঁপা, সিন্ধু হিন্দোল, চক্রবাক, নতুন চাঁদ, মরুভাস্কর
  • গল্পগ্রন্থ: ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা
  • নাটক: ঝিলিমিলি, আলেয়া
  • BCS Mate-এ এই প্রশ্নে ৮৬% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →