৪৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪

“তােমারেই যেন ভালােবাসিয়াছি শত রূপে শত বার/জনমে জনমে যুগে যুগে অনিবার।” - রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?

  1. অনন্ত প্রেমসঠিক উত্তর
  2. উপহার
  3. ব্যক্ত প্রেম
  4. শেষ উপহার

উত্তর: (ক) অনন্ত প্রেম

ব্যাখ্যা

পঙ্‌ক্তিগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের 'মানসী' কাব্যগ্রন্থের 'অনন্ত প্রেম' কবিতার।

মানসী কাব্যগ্রন্থ:

  • প্রকাশকাল: ১৮৯০ সাল।
  • কবিতা সংখ্যা: ৬৬টি।
  • বুদ্ধদেব বসু 'মানসী' কে 'রবীন্দ্র-কাব্যের অণুবিশ্ব' বলেছেন।
  • কবিতাগুলো দুই ভাগে বিভক্ত: অতীত জীবনের পিছুটানমূলক কবিতা এবং নবযৌবনের নিরুদ্ধ উদ্দীপনামূলক কবিতা।

মানসীর উল্লেখযোগ্য কবিতা: উপহার, নিস্ফল উপহার, ক্ষণিক মিলন, নিস্ফল কামনা, অহল্যার প্রতি, নবদম্পতির প্রেমালাপ, মানসিক অভিসার, পুরুষের উক্তি, নারীর উক্তি, ব্যক্ত প্রেম, গুপ্ত প্রেম, অনন্ত প্রেম, শেষ উপহার।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →