৪৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৮১

কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?

  1. পার্বত্য বন
  2. শালবন
  3. মধুপুর বন
  4. ম্যানগ্রোভ বনসঠিক উত্তর

উত্তর: (ঘ) ম্যানগ্রোভ বন

ব্যাখ্যা

জোয়ার-ভাটার কারণে দিনে দুইবার লোনা পানি দ্বারা প্লাবিত হয় বলে এটি ম্যানগ্রোভ বন। এটি একটি উপকূলীয় বন।

  • বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই বন বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে, যা সুন্দরবন নামে পরিচিত।
  • সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন।
  • এ বনের গাছ লোনা পানি সহনশীল এবং এদের বিশেষ বৈশিষ্ট্য জরায়ুজ অঙ্কুরোদগম ও শ্বাসমূল।
  • প্রধান বৃক্ষ: সুন্দরী, গরান, বাইন, কেওড়া, পশুর, গোলপাতা, হেন্তাল ইত্যাদি।
  • বন্যপ্রাণী: রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বানর ইত্যাদি।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: ভৌত পরিবেশ ও সম্পদের বণ্টন (ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা)। এই টপিক থেকে বিসিএস-এ ১৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

ভৌত পরিবেশ ও সম্পদের বণ্টন: সব প্রশ্ন ও উত্তর →