৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২৬

নিচের কোনটি পাললিক শিলা?

  1. মার্বেল
  2. কয়লাসঠিক উত্তর
  3. গ্রানাইট
  4. নিস

উত্তর: (খ) কয়লা

ব্যাখ্যা

কয়লা একটি পাললিক শিলা, কারণ এটি পলি জমে সিমেন্টেশনের মাধ্যমে গঠিত হয়।

  • পাললিক শিলার উদাহরণ: কংগ্লোমারেট, ব্রেকসিয়া, বেলেপাথর, কাদাপাথর, চুনাপাথর, জিপসাম, ডলোমাইট, কয়লা।
  • বৈশিষ্ট্য: স্তরায়ন, জীবাশ্ম (একমাত্র এই শিলাতেই পাওয়া যায়), উচ্চ প্রবেশ্যতা, আগ্নেয় শিলার চেয়ে কম কাঠিন্য।
  • কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই শিলা।

অন্যান্য: গ্রানাইট আগ্নেয় শিলা; মার্বেল রূপান্তরিত শিলা; নিস (Gneiss) গ্রানাইট থেকে রূপান্তরিত হয়।

  • BCS Mate-এ এই প্রশ্নে ২৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: ভৌত পরিবেশ ও সম্পদের বণ্টন (ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা)। এই টপিক থেকে বিসিএস-এ ১৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

ভৌত পরিবেশ ও সম্পদের বণ্টন: সব প্রশ্ন ও উত্তর →