২৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৯

সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার?

  1. ৬০১৭সঠিক উত্তর
  2. ৪১০০
  3. ৫৫৭৫
  4. ৬৯০০

উত্তর: (ক) ৬০১৭

ব্যাখ্যা

বাংলাদেশের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় অবস্থিত সুন্দরবনের অংশের আয়তন প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার, যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ।

মূল তথ্য:

  • সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বন।
  • সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০০০০ বর্গ কিলোমিটার।
  • ৬ ডিসেম্বর ১৯৯৭ সালে ইউনেস্কো একে ৭৯৮তম World Heritage হিসেবে ঘোষণা করে।
  • প্রধান বৃক্ষ সুন্দরী; এই গাছের নাম থেকেই বনের নাম সুন্দরবন।
  • অন্যান্য গাছ: গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: ভৌত পরিবেশ ও সম্পদের বণ্টন (ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা)। এই টপিক থেকে বিসিএস-এ ১৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

ভৌত পরিবেশ ও সম্পদের বণ্টন: সব প্রশ্ন ও উত্তর →