৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২০

মঙ্গলকাব্যের কবি নন কে?

  1. কানাহরি দত্ত
  2. মানিক দত্ত
  3. ভারতচন্দ্র
  4. দাশু রায়সঠিক উত্তর

উত্তর: (ঘ) দাশু রায়

ব্যাখ্যা

দাশরথি রায় (দাশু রায়) পাঁচালিকার ও স্বভাবকবি ছিলেন, মঙ্গলকাব্যের কবি নন। তাঁর পাঁচালিতে অনুপ্রাস, ছড়ার চটুল ছন্দ, সঙ্গীত ও রঙ্গ-ব্যঙ্গ রস যুক্ত থাকত।

মঙ্গলকাব্য:

  • দেবদেবীর মাহাত্ম্যনির্ভর কাব্য; পনেরো থেকে আঠারো শতকের শেষ পর্যন্ত রচিত।
  • প্রধান দেবতা: মনসা, চণ্ডী ও ধর্মঠাকুর।
  • একটি সার্থক মঙ্গলকাব্যের পাঁচটি অংশ: বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড, মর্ত্যখণ্ড, শ্রুতিফল।
  • উল্লেখযোগ্য কবি: কানাহরি দত্ত, মানিক দত্ত, ভারতচন্দ্র, দ্বিজমাধব, ঘনরাম চক্রবর্তী।
  • খাঁটি ধারা: মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, কালিকামঙ্গল, ধর্মমঙ্গল।
  • পৌরাণিক ধারা: অন্নদামঙ্গল, গঙ্গামঙ্গল ইত্যাদি।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: মঙ্গলকাব্য (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৪টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

মঙ্গলকাব্য: সব প্রশ্ন ও উত্তর →