৪৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪
‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
- মওলানা ভাসানী
- আবুল ফজল
- শহীদুল্লা কায়সার
- শেখ মুজিবুর রহমানসঠিক উত্তর
উত্তর: (ঘ) শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
আমার দেখা নয়াচীন শেখ মুজিবুর রহমানের রচিত তৃতীয় গ্রন্থ। স্মৃতিনির্ভর এই ভ্রমণকাহিনি তিনি ১৯৫৪ সালে কারাগারে রাজবন্দি থাকাকালে রচনা করেন।
- ১৯৫২ সালের ২-১২ অক্টোবর চীনের পিকিংয়ে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক শান্তি সম্মেলনে পাকিস্তান প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি এই সফর করেন।
- গ্রন্থে সদ্য বিপ্লবোত্তর গণচীনের শাসনব্যবস্থা ও জীবনচিত্র তুলে ধরা হয়েছে।
- গ্রন্থে সাম্রাজ্যবাদবিরোধী মনোভাব, অসাম্প্রদায়িক ভাবাদর্শ ও বাঙালি জাতীয়তাবাদী চেতনার পরিচয় মেলে।
- বইটি প্রথম প্রকাশিত হয় ২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলায়, প্রকাশক বাংলা একাডেমি।
- বইটির ভূমিকা লিখেছেন শেখ হাসিনা।