৪৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১
'রুখের তেন্তুলি কুমীরে খাই’--এর অর্থ কী?
- তেজি কুমিরকে রুখে দিই
- বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
- গাছের তেঁতুল কুমিরে খায়সঠিক উত্তর
- ভুল থেকে শিক্ষা নিতে হয়
উত্তর: (গ) গাছের তেঁতুল কুমিরে খায়
ব্যাখ্যা
রুখের তেন্তলি কুম্ভীরে খাই। অর্থ: গাছের তেঁতুল কুমিরে খায়।
কুক্কুরীপা:
- চর্যাগীতির তিনটি গানের রচয়িতা (২, ২০ ও ৪৮ সংখ্যক)।
- তান্ত্রিক নাম বা ছদ্মনাম; তিনি উচ্চবংশীয় ছিলেন বলে ধারণা করা হয়।
- তারানাথের মতে, সঙ্গে সবসময় একটি কুক্কুরী থাকত বলে এই নাম।
- সংস্কৃত রচনা 'মহামায়াসাধন'; গ্রন্থ: যোগভাবনাপ্রদেশ, স্রবপরিচ্ছদ।
- ড. শহীদুল্লাহর মতে, সময়কাল ৭৪০-৮২০ খ্রিষ্টাব্দ; ধর্মপাল রাজার পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন বলে ধারণা।
আধুনিক গদ্যে: মাদি কচ্ছপ দোহন করে দুগ্ধ-পাত্রে, দুধ ধরানো গেল না। গাছের তেঁতুল কুমিরে খায়।
একই টপিকের আরও প্রশ্ন
- সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?৩৫তম বিসিএস
- মধ্যযুগের কবি নন কে?৩৪তম বিসিএস
- কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?৩০তম বিসিএস
- বাংলা সাহিত্যের আদি কবি কে?২৯তম বিসিএস
- বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' -এর আবিষ্কারক-১৭তম বিসিএস
- 'কাআ তরুবর পঞ্চ বি ডাল'- পদটির রচয়িতা কে?৫০তম বিসিএস