৩০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭
কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
- গোবিন্দ দাস
- কায়কোবাদ
- কাহ্ন পা
- ভুসুকু পাসঠিক উত্তর
উত্তর: (ঘ) ভুসুকু পা
ব্যাখ্যা
ভুসুকুপা চর্যাপদে নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিয়েছেন: 'আজি ভুসুকু বাঙ্গালী ভাইলী / নিঅ ঘরিণী চণ্ডালে লেলী'।
- চর্যাগীতি রচনায় দ্বিতীয় স্থানের অধিকারী; আটটি পদ চর্যাপদে সংগৃহীত।
- ভুসুকুপা ছদ্মনাম; প্রকৃত নাম শান্তিদেব।
- ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে শান্তিদেব সপ্তম শতকের দ্বিতীয়ার্ধে বর্তমান ছিলেন; জীবৎকালের শেষ সীমা ৮০০ সাল।
- ধর্মপালের রাজত্বকালে (৭৭০-৮০৬) জীবিত ছিলেন।
একই টপিকের আরও প্রশ্ন
- বাংলা সাহিত্যের আদি কবি কে?২৯তম বিসিএস
- বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' -এর আবিষ্কারক-১৭তম বিসিএস
- 'কাআ তরুবর পঞ্চ বি ডাল'- পদটির রচয়িতা কে?৫০তম বিসিএস
- চর্যাপদের কবিরা ছিলেন -৪৬তম বিসিএস
- 'রুখের তেন্তুলি কুমীরে খাই’--এর অর্থ কী?৪৩তম বিসিএস
- সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?৩৫তম বিসিএস