২৯তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২

বাংলা সাহিত্যের আদি কবি কে?

  1. কাহ্নপা
  2. চেণ্ডনপা
  3. লুইপাসঠিক উত্তর
  4. ভূসুকুপা

উত্তর: (গ) লুইপা

ব্যাখ্যা

লুইপা চর্যাপদের প্রথম পদের রচয়িতা, তাই তিনি বাংলা সাহিত্যের আদি কবি।

  • লুইপা প্রবীণ বৌদ্ধসিদ্ধাচার্য ও চর্যাপদের কবি; তিনি ১ ও ২৯ নং পদ রচনা করেন।
  • প্রথম পদের প্রথম দুই পঙ্ক্তি: কাআ তরুবর পাঞ্চ বি ডাল। চঞ্চল চীএ পৈঠা কাল।।
  • হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।
  • চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্য/গানের সংকলন এবং আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
  • সর্বোচ্চ পদ রচয়িতা কাহ্নপা (১৩টি পদ, ১২টি পাওয়া গেছে); দ্বিতীয় ভুসুকুপা (৮টি পদ)।
  • পদকর্তার সংখ্যা: সুকুমার সেনের মতে ২৪ জন; শহীদুল্লাহ সম্পাদিত Buddhist Mystic Songs-এ ২৩ জন।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৭০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: চর্যাপদের কবিগণ (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৯টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

চর্যাপদের কবিগণ: সব প্রশ্ন ও উত্তর →