৪১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫

“পরানের গহীন ভিতর” কাব্যের কবি কে?

  1. অসীম সাহা
  2. অরুণ বসু
  3. আবু জাফর ওবায়দুল্লাহ
  4. সৈয়দ শামসুল হকসঠিক উত্তর

উত্তর: (ঘ) সৈয়দ শামসুল হক

ব্যাখ্যা

‘পরানের গহীন ভিতর’ কাব্যের রচয়িতা সৈয়দ শামসুল হক। তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন এবং মূলত লেখক হিসেবে পরিচিত।

তাঁর রচনা:

  • কাব্যনাট্য: পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরলদীনের সারাজীবন, এখানে এখন
  • গল্পগ্রন্থ: তাস, শীত বিকেল, আনন্দের মৃত্যু, প্রাচীন বংশের নিঃস্ব সন্তান, জলেশ্বরীর গল্পগুলো
  • কবিতা: একদা এক রাজ্যে, বৈশাখে রচিত পঙ্‌ক্তিমালা, পরানের গহীন ভিতর, বেজান শহরের জন্য কোরাস, কাননে কানে তোমারই সন্ধানে, আমি জন্মগ্রহণ করিনি
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →