৪১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭

ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?

  1. হুলিয়া
  2. তোমাকে অভিবাদন প্রিয়া
  3. সোনালি কাবিন
  4. স্মৃতিস্তম্ভসঠিক উত্তর

উত্তর: (ঘ) স্মৃতিস্তম্ভ

ব্যাখ্যা

‘স্মৃতিস্তম্ভ’ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত কবিতা। এটি আলাউদ্দিন আল আজাদের ‘মানচিত্র’ কাব্যগ্রন্থের অন্তর্গত।

আলাউদ্দিন আল আজাদ: জন্ম ১৯৩২ সালের ৬ মে, নরসিংদীর রায়পুর থানার রামনগর গ্রামে। তিনি শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী ও প্রাবন্ধিক।

  • উপন্যাস: তেইশ নম্বর তৈলচিত্র, কর্ণফুলী, খসড়া কাগজ, স্বপ্নশিলা
  • কাব্যগ্রন্থ: মানচিত্র, ভোরের নদীর মোহনায় জাগরণ
  • গল্পগ্রন্থ: জেগে আছি, মৃগনাভি, ধানকন্যা, অন্ধকার সিঁড়ি
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →