৪১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২
পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল?
- দাশরথি রায়সঠিক উত্তর
- রামনিধি গুপ্ত
- ফকির গরীবুল্লাহ
- রামরাম বসু
উত্তর: (ক) দাশরথি রায়
ব্যাখ্যা
দাশরথি রায় পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি লাভ করেন। তিনি 'দাশু রায়' নামেও পরিচিত।
- জন্ম: ১৮০৬ সাল, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়া মহকুমার বাঁধমুড়া গ্রামে।
- ১৮৩৬ সালে আখড়া গঠন করে ছড়া ও পাঁচালি রচনায় মনোযোগ দেন।
- তাঁর গান রাগসুরে রচিত, যাতে টপ্পা অঙ্গের ব্যবহার লক্ষণীয়।
পাঁচালি: গানের মাধ্যমে কোনো আখ্যান বর্ণনার লোকগীতির ধারা। গান, বাজনা, ছড়া, গানের লড়াই ও নাচ—এই পঞ্চাঙ্গের সমাবেশে এর নাম পাঁচালি।
অন্যান্য:
- রামনিধি গুপ্ত: বাংলা টপ্পা সঙ্গীতের প্রবর্তক
- ফকির গরীবুল্লাহ: পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি
- রামরাম বসু: ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক; 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' বাঙালি রচিত প্রথম মুদ্রিত বাংলা গ্রন্থ
একই টপিকের আরও প্রশ্ন
- সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?৪১তম বিসিএস
- 'সবকিছু নষ্টদের অধিকারে যাবে' গ্রন্থটির রচয়িতা কে?৪১তম বিসিএস
- মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?৪১তম বিসিএস
- তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস কোনটি?৪১তম বিসিএস
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়।…৪১তম বিসিএস
- ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?৪১তম বিসিএস