৪১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৯

ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?

  1. ডব্লিউ বি ইয়েটস
  2. ক্লিনটন বি সিলিসঠিক উত্তর
  3. অরুন্ধতী রায়
  4. অমিতাভ ঘোষ

উত্তর: (খ) ক্লিনটন বি সিলি

ব্যাখ্যা

ক্লিনটন বি সিলি (Clinton B. Seely) যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ ও বাংলা সাহিত্যের অনুবাদক। তিনি জীবনানন্দ দাশের সাহিত্যিক জীবনী গ্রন্থ ‘A Poet Apart’ রচনা করেন, যা ১৯৯০ সালে প্রথম প্রকাশিত হয়।

এর বাংলা অনুবাদ ‘অনন্য জীবনানন্দ’ ২০১১ সালে প্রকাশিত হয়; অনুবাদক ফারুক মঈনউদ্দীন।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →