৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২৪

উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোমন্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হল -

  1. ৫.৫° সেলসিয়াস/কিলোমিটার
  2. ৬.৫° সেলসিয়াস/কিলোমিটারসঠিক উত্তর
  3. ৭.৫° সেলসিয়াস/কিলোমিটার
  4. ৮.৫° সেলসিয়াস/কিলোমিটার

উত্তর: (খ) ৬.৫° সেলসিয়াস/কিলোমিটার

ব্যাখ্যা

◉ ৬.৫° সেলসিয়াস/কিলোমিটার হারে ট্রপোমন্ডলে উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে। একে স্বাভাবিক তাপ হ্রাস হার (Normal Lapse Rate বা Environmental Lapse) বলে।

ট্রপোমন্ডল:
- বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর, ভূ-পৃষ্ঠ সংলগ্ন; ক্ষুদ্রমন্ডল নামেও পরিচিত।
- মেরুতে গভীরতা প্রায় ৮ কিলোমিটার, নিরক্ষে ১৬-১৯ কিলোমিটার; গড় ১৫ কিলোমিটার।
- মেঘ, ঝড়, বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সৃষ্টি হয়; আবহাওয়া ও জলবায়ুর সব বৈচিত্র্য এখানেই।
- বায়ুর ঘনত্ব এখানে সবচেয়ে বেশি।
- শেষ সীমা ট্রপোবিরতি (Tropopause)।

  • BCS Mate-এ এই প্রশ্নে ২৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: ভৌত পরিবেশ ও সম্পদের বণ্টন (ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা)। এই টপিক থেকে বিসিএস-এ ১৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

ভৌত পরিবেশ ও সম্পদের বণ্টন: সব প্রশ্ন ও উত্তর →