৩৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৯

২৬ মার্চ ১৯৭১-এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন-

  1. বেতার/রেডিওর মাধ্যমে
  2. ওয়্যারলেসের মাধ্যমেসঠিক উত্তর
  3. টেলিগ্রামের মাধ্যমে
  4. টেলিভিশনের মাধ্যমে

উত্তর: (খ) ওয়্যারলেসের মাধ্যমে

ব্যাখ্যা

২৬ মার্চ ১৯৭১-এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন ওয়্যারলেসের মাধ্যমে।

  • ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি বাহিনী হত্যাকাণ্ড শুরু করলে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার সিদ্ধান্ত নেন।
  • পাকিস্তানি সৈন্যদের হাতে বন্দী হওয়ার আগে তিনি টি.এন্ড.টি ও ই.পি.আর (বর্তমান বি.জি.বি)-এর ওয়্যারলেসের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানে ঘোষণা পৌঁছে দেন।

স্বাধীনতা ঘোষণা ও দিবস:

  • ১০ এপ্রিল ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্র জারি; ১৭ এপ্রিল ১৯৭১ মুজিবনগর সরকারের শপথ।
  • ঘোষণাপত্র লিপিবদ্ধ করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম; ১৭ এপ্রিল অধ্যাপক ইউসুফ আলী তা পাঠ করেন।
  • ১৯৮০ সালের ৩ অক্টোবর ২৬ মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়; ১৯৮১ সাল থেকে এটি পালিত হচ্ছে।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: মুক্তিযুদ্ধ (১৯৭১) (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৫০টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

মুক্তিযুদ্ধ (১৯৭১): সব প্রশ্ন ও উত্তর →