৩৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯১

মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়?

  1. ২৫ মার্চ ১৯৭১
  2. ২৬ মার্চ ১৯৭১
  3. ১৪ ডিসেম্বর ১৯৭১সঠিক উত্তর
  4. ১৬ ডিসেম্বর ১৯৭১

উত্তর: (গ) ১৪ ডিসেম্বর ১৯৭১

ব্যাখ্যা

১৪ ডিসেম্বর রাতে ঢাকায় দুই শতাধিক বুদ্ধিজীবীকে তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। এই দিনটি 'শহীদ বুদ্ধিজীবী দিবস'।

বুদ্ধিজীবী হত্যাকাণ্ড:

  • যুদ্ধের নয় মাস, বিশেষত ১০-১৬ ডিসেম্বরের আগ পর্যন্ত পাক বাহিনী ও দেশীয় দোসররা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের নির্যাতন করে হত্যা করে।
  • উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে নেতৃত্বহীন ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়ায় পরিণত করা।
  • ঢাকার মিরপুর, নাখালপাড়া, রাজারবাগ, মোহাম্মদপুরসহ কয়েকটি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়।
বিষয়ব্যক্তি/বাহিনী
সার্বিক নির্দেশনাজেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজী
সার্বিক তত্ত্বাবধানমেজর জেনারেল রাও ফরমান আলী
বাস্তবায়নব্রিগেডিয়ার বশির, লেঃ কর্নেল হেজাজী, মেজর আসলাম, মেজর জহুর, ক্যাপ্টেন নাসের, ক্যাপ্টেন কাইউম
দেশীয় দোসরআলবদর ও আলশামস বাহিনী

আলবদর বাহিনীর সদস্যরা ছিল ইসলামী ছাত্র সংঘের সদস্য। আলশামস বাহিনী ছিল মুসলিম লীগ, জামায়াত ইসলামী ও উর্দুভাষী বিহারীদের সমন্বয়ে গঠিত।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: মুক্তিযুদ্ধ (১৯৭১) (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৫০টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

মুক্তিযুদ্ধ (১৯৭১): সব প্রশ্ন ও উত্তর →