৩৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩৫
কত সালে 'মেঘনাদবধ কাব্য' প্রথম প্রকাশিত হয়?
- ১৮৬০
- ১৮৬৫
- ১৮৫৯
- ১৮৬১সঠিক উত্তর
উত্তর: (ঘ) ১৮৬১
ব্যাখ্যা
মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য' প্রকাশিত হয় ১৮৬১ সালে।
মেঘনাদবধ কাব্য:
- কাহিনি সংস্কৃত মহাকাব্য রামায়ণ থেকে গ্রহীত।
- নয়টি সর্গে বিভক্ত; তিন দিন ও দুই রাতের ঘটনা বর্ণিত।
- নায়ক রাবণ চরিত্রকে অবলম্বন করে ট্র্যাজেডি সৃষ্টি হয়েছে।
- প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা, সরমা।
মাইকেল মধুসূদন দত্ত: বাংলা সাহিত্যের মহাকবি, নাট্যকার, বাংলায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। জন্ম ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, সাগরদাঁড়ি (যশোর)।
তাঁর কাব্য: তিলোত্তমাসম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী।
তাঁর নাটক: শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী।
একই টপিকের আরও প্রশ্ন
- কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় 'কালাপাহাড়'-কে স্মরণ করেছেন কেন?৩৭তম বিসিএস
- প্রদীপ নিবিয়া গেল!'-এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?৩৭তম বিসিএস
- মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।'-কার উক্তি?৩৭তম বিসিএস
- কবি কায়কোবাদ রচিত 'মহাশ্মশান' কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল-৩৭তম বিসিএস
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি' কাব্য প্রকাশিত হয় কত সনে?৩৭তম বিসিএস
- কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?৩৬তম বিসিএস