৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৬

কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় 'কালাপাহাড়'-কে স্মরণ করেছেন কেন?

  1. ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
  2. ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
  3. প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
  4. প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলেসঠিক উত্তর

উত্তর: (ঘ) প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে

ব্যাখ্যা

'মানুষ' কবিতায় নজরুল 'গজনি মামুদ', 'চেঙ্গিস' ও 'কালাপাহাড়'-এর নাম স্মরণ করেছেন। কালাপাহাড় প্রচলিত ধর্ম ও সংস্কারের বিদ্বেষী ছিলেন বলেই তাঁকে স্মরণ করা হয়েছে।

কাজী নজরুল ইসলাম: বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি। ডাক নাম 'দুখু মিয়া', আধুনিক বাংলা গানে 'বুলবুল' নামে খ্যাত। জন্ম ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ (২৪ মে ১৮৯৯), চুরুলিয়া গ্রাম, বর্ধমান।

কাব্যগ্রন্থ: অগ্নিবীণা, সঞ্চিতা, সর্বহারা, সাম্যবাদী, ছায়ানট, সিন্ধু হিন্দোল, দোলনচাঁপা, ফণি-মনসা, বিষের বাঁশি, জিঞ্জির।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৬% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →