৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩২
কবি কায়কোবাদ রচিত 'মহাশ্মশান' কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল-
- পলাশীর যুদ্ধ
- তৃতীয় পানিপথের যুদ্ধসঠিক উত্তর
- ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
- ছিয়াত্তরের মন্বন্তর
উত্তর: (খ) তৃতীয় পানিপথের যুদ্ধ
ব্যাখ্যা
কায়কোবাদের ‘মহাশ্মশান’ কাব্য তৃতীয় পানিপথের যুদ্ধের পটভূমিতে রচিত।
মহাশ্মশান কাব্য:
- প্রথমে মহম্মদ রওশন আলী সম্পাদিত ‘কোহিনূর’ পত্রিকায় ধারাবাহিক প্রকাশিত
- তিনটি খণ্ড: প্রথম খণ্ড ১৯ সর্গ, দ্বিতীয় খণ্ড ২৪ সর্গ, তৃতীয় খণ্ড ৭ সর্গ
- প্রধান চরিত্র: আহমদ শাহ আব্দালী, সুজাউদ্দৌলা, ইব্রাহিম কার্দি, জোহরা বেগম, হিরণ বালা, রত্নজি
কায়কোবাদ:
- প্রকৃত নাম: কাজেম আল কোরেশী
- প্রথম কাব্যগ্রন্থ: বিরহ-বিলাপ
- বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম মহাকাব্য রচয়িতা
- অন্যান্য কাব্য: অমিয়ধারা, অশ্রুমালা, কুসুমকানন, শিবমন্দির
একই টপিকের আরও প্রশ্ন
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি' কাব্য প্রকাশিত হয় কত সনে?৩৭তম বিসিএস
- কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?৩৬তম বিসিএস
- কোনটি জসীমউদ্দীনের নাটক?৩৬তম বিসিএস
- 'বিষাদ সিন্ধু' একটি-৩৬তম বিসিএস
- নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি-৩৬তম বিসিএস
- নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের 'ঘরে বাইরে' উপন্যাসের?৩৬তম বিসিএস