৩৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪

কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?

  1. ছায়ানট
  2. চক্রবাক
  3. রন্দ্রমঙ্গল
  4. বালুচরসঠিক উত্তর

উত্তর: (ঘ) বালুচর

ব্যাখ্যা

'বালুচর' কাজী নজরুল ইসলামের রচনা নয়; এটি জসীমউদ্দীন রচিত খণ্ড কবিতার সংকলন (১৯৩০)।

ছায়ানট ও চক্রবাক নজরুলের কাব্যগ্রন্থ। রুদ্রমঙ্গল তাঁর প্রবন্ধ।

কাজী নজরুল ইসলাম: বিদ্রোহী কবি, বাংলাদেশের জাতীয় কবি।

  • উপন্যাস: বাঁধন-হারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা
  • কাব্যগ্রন্থ: অগ্নি-বীণা, সঞ্চিতা, সর্বহারা, সাম্যবাদী, বিষের বাঁশি, ঝিঙে ফুল, দোলনচাঁপা, জিঞ্জির, ছায়ানট, চক্রবাক
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →