৩৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২১

ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়:

  1. টারশিয়ারি যুগেসঠিক উত্তর
  2. প্লাইস্টোসিন যুগে
  3. কোয়াটারনারী যুগে
  4. সাম্প্রতিক কালে

উত্তর: (ক) টারশিয়ারি যুগে

ব্যাখ্যা

টারশিয়ারি যুগে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়। আনুমানিক ২০ লক্ষ বছর পূর্বে এগুলো গঠিত হয়।

বাংলাদেশের ভূপ্রকৃতি (তিন ভাগ):

  • টারশিয়ারি যুগের পাহাড়সমূহ
  • প্লাইস্টোসিনকালের সোপানসমূহ
  • সাম্প্রতিককালের প্লাবন সমভূমি

টারশিয়ারি যুগের পাহাড়:

  • মোট ভূমির ১২ শতাংশ এলাকা নিয়ে গঠিত।
  • হিমালয় উত্থানের সময় সৃষ্ট; রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের পাহাড় এর অন্তর্ভুক্ত।
  • আসামের লুসাই ও মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়।
  • বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত।
  • দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়: গড় উচ্চতা ৬১০ মিটার। দেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিনডং (বিজয়), উচ্চতা ১,২৩১ মিটার; এর আগে সর্বোচ্চ ছিল কিওক্রাডং (১,২৩০ মিটার)।
  • উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়: গড় উচ্চতা ২৪৪ মিটারের বেশি নয়; স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত, উচ্চতা ৩০-৯০ মিটার।

একই টপিকের আরও প্রশ্ন

ভৌগোলিক অঞ্চল, সীমানা ও ভূরাজনৈতিক গুরুত্ব: সব প্রশ্ন ও উত্তর →