৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২৫

বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়?

  1. সিলেটসঠিক উত্তর
  2. টেকনাফ
  3. কক্সবাজার
  4. সন্দ্বীপ

উত্তর: (ক) সিলেট

ব্যাখ্যা

বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত সিলেটে রেকর্ড করা হয়।

বৃষ্টিপাত:
- বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত ২০৩ সেন্টিমিটার।
- সর্বোচ্চ গড় বৃষ্টিপাত: লালাখাল, সিলেট (৬৩৭.৫ সেন্টিমিটার)।
- সর্বনিম্ন গড় বৃষ্টিপাত: লালপুর, নাটোর (১১৭.৫ সেন্টিমিটার)।

অন্যান্য তথ্য:
- দেশের উষ্ণতম স্থান: লালপুর, নাটোর।
- শীতলতম স্থান: শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা: কক্সবাজার; সর্ব উত্তরের জেলা: পঞ্চগড়।
- আয়তনে সবচেয়ে বড় জেলা: রাঙামাটি; সবচেয়ে ছোট জেলা: নারায়ণগঞ্জ।

একই টপিকের আরও প্রশ্ন

ভৌগোলিক অঞ্চল, সীমানা ও ভূরাজনৈতিক গুরুত্ব: সব প্রশ্ন ও উত্তর →