৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৭
অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়?
- ২ ভাগেসঠিক উত্তর
- ৪ ভাগে
- ৫ ভাগে
- ৮ ভাগে
উত্তর: (ক) ২ ভাগে
ব্যাখ্যা
অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে দুই ভাগে ভাগ করা হয়: দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড় এবং উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়।
- ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশ তিনটি ভাগে বিভক্ত: টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিনকালের সোপান এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
- টারশিয়ারি যুগের পাহাড় হিমালয় উত্থানের সময় সৃষ্টি হয়; রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের পাহাড় এই যুগের।
- টারশিয়ারি পাহাড় বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত।
- দেশের মোট ভূমির ১২% টারশিয়ারি পাহাড়, ৮% প্লাইস্টোসিনকালের সোপান এবং ৮০% সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
একই টপিকের আরও প্রশ্ন
- বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির (Low land) পরিমাণ সবচেয়ে বেশি?৩৭তম বিসিএস
- বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়?৩৭তম বিসিএস
- বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?৩৬তম বিসিএস
- বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?৩৬তম বিসিএস
- 'শুভলং' ঝরনা কোন জেলায় অবস্থিত?৩৬তম বিসিএস
- বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি?৩৬তম বিসিএস
ভৌগোলিক অঞ্চল, সীমানা ও ভূরাজনৈতিক গুরুত্ব: সব প্রশ্ন ও উত্তর →