৩৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২৪
নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে?
- চাঁদপুর
- পিরোজপুর
- মাদারীপুর
- গাজীপুরসঠিক উত্তর
উত্তর: (ঘ) গাজীপুর
ব্যাখ্যা
গাজীপুর জেলার ভাওয়ালের গড় প্লাইস্টোসিন চত্বরভূমির অন্তর্ভুক্ত। প্লাইস্টোসিন যুগ আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের; এ অঞ্চলের মাটির রং লাল ও ধূসর।
| চত্বরভূমি | অবস্থান | আয়তন | গড় উচ্চতা |
|---|---|---|---|
| বরেন্দ্রভূমি | রাজশাহী বিভাগের নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট; রংপুর বিভাগের গাইবান্ধা, রংপুর, দিনাজপুর (অংশবিশেষ) | ৯,৩২০ বর্গকিলোমিটার | ৬-১২ মিটার; সর্ববৃহৎ |
| মধুপুর ও ভাওয়ালের গড় | টাঙ্গাইল, ময়মনসিংহ ও গাজীপুর | ৪,১০৩ বর্গকিলোমিটার | প্রায় ৩০ মিটার; দ্বিতীয় বৃহত্তম |
| লালমাই পাহাড় | কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে | প্রায় ৩৪ বর্গকিলোমিটার | ২১ মিটার |
মধুপুর-ভাওয়াল এলাকা গজারী বৃক্ষের কেন্দ্র হিসেবে পরিচিত।
একই টপিকের আরও প্রশ্ন
- আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়?৩৮তম বিসিএস
- 'পলল পাখা' জাতীয় ভূমিরূপ গড়ে উঠে -৩৮তম বিসিএস
- অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়?৩৭তম বিসিএস
- বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির (Low land) পরিমাণ সবচেয়ে বেশি?৩৭তম বিসিএস
- বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়?৩৭তম বিসিএস
- বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?৩৬তম বিসিএস
ভৌগোলিক অঞ্চল, সীমানা ও ভূরাজনৈতিক গুরুত্ব: সব প্রশ্ন ও উত্তর →