২৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৮
বাংলা ছন্দ কত রকমের?
- এক রকমের
- দু রকমের
- তিন রকমেরসঠিক উত্তর
- চার রকমের
উত্তর: (গ) তিন রকমের
ব্যাখ্যা
বাংলা ছন্দ তিন রকমের: অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত ও স্বরবৃত্ত।
- অক্ষরবৃত্ত: তদ্ভব বা খাঁটি বাংলা ছন্দ; বাংলা কাব্যের প্রধান ছন্দ; তানপ্রধান ছন্দ। পয়ার হলো এর ৮/৬ মাত্রার একটি শ্রেণিবিভাগ।
- মাত্রাবৃত্ত: তৎসম বা অর্ধতৎসম ছন্দ; ধ্বনিপ্রধান, বিস্তারপ্রধান বা সরল কলামাত্রিক ছন্দ নামেও পরিচিত।
- স্বরবৃত্ত: ছড়ার ছন্দ, লৌকিক ছন্দ, লোকছন্দ বা মেয়েলি ছন্দ নামেও পরিচিত। দ্রুত লয়, প্রতি পর্বের প্রথমে প্রবল শ্বাসাঘাত এবং মূল পর্ব চার মাত্রার।