১৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫
যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-
- স্বরবৃত্তসঠিক উত্তর
- পয়ার
- মাত্রাবৃত্ত
- অক্ষরবৃত্ত
উত্তর: (ক) স্বরবৃত্ত
ব্যাখ্যা
স্বরবৃত্ত ছন্দের মূল বা পূর্ণ পর্ব চার মাত্রাবিশিষ্ট। এটি দ্রুত লয়ের ছন্দ, যার প্রতি পর্বের প্রথমে প্রবল শ্বাসাঘাত থাকে।
- প্রধান পর্বের পরে সাধারণত একটি ক্ষুদ্র পর্ব থাকে।
- এটি ছড়ার ছন্দ, লৌকিক ছন্দ, লোকছন্দ বা মেয়েলি ছন্দ নামেও পরিচিত।
- বাউল গান, লোককথা ও ছড়ায় এ ছন্দ পাওয়া যায়; রবীন্দ্রনাথ একে ছড়া ছন্দ বা লোকছন্দ বলেছেন।
- এর ভাব লঘু ও চপল।
একই টপিকের আরও প্রশ্ন
- যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?৩৭তম বিসিএস
- সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?৩১তম বিসিএস
- বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার?৩০তম বিসিএস
- বাংলা ছন্দ কত রকমের?২৫তম বিসিএস
- 'অমিত্রাক্ষর' ছন্দের বৈশিষ্ট্য হলো-২৫তম বিসিএস