৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২৭
নিম্নের কোন আপদটি (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?
- সড়ক দুর্ঘটনা
- তামাক ও মাদকদ্রব্য গ্রহণ
- বায়ু দূষণসঠিক উত্তর
- ক্যান্সার
উত্তর: (গ) বায়ু দূষণ
ব্যাখ্যা
বায়ু দূষণ আপদটি (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ।
বায়ু দূষণ:
- প্রধান দূষক: কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, ওজোন, নাইট্রোজেনের অক্সাইড, এরোসল।
- প্রধান কারণ: জীবাশ্ম জ্বালানি পোড়ানো, যানবাহন ও কলকারখানার ধোঁয়া, ইটভাটা, অগ্ন্যুৎপাত।
- সালফারের অক্সাইড ফুসফুসের নানা রোগের প্রধান কারণ।
- নাইট্রোজেনের অক্সাইডে ফুসফুসে পানি জমে মৃত্যু হতে পারে।
- দীর্ঘস্থায়ী হাঁপানি, শ্বাসনালীর প্রদাহ ও ক্যান্সার, নিউমোনিয়া, জন্ডিসসহ নানা রোগ হতে পারে।
আপদ (Hazard): প্রাকৃতিক, মানবসৃষ্ট বা কারিগরি ত্রুটির কারণে ঘটা অস্বাভাবিক ঘটনা, যা জীবন ও জীবিকার ক্ষতি করে।
আপদের প্রকারভেদ:
- প্রাকৃতিক: ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিকম্প, সুনামি, খরা, নদীভাঙন।
- মানবসৃষ্ট: ভবনধস, নৌ ও সড়ক দুর্ঘটনা, অগ্নিকান্ড।
- কারিগরি: শর্ট সার্কিটের অগ্নিকান্ড, শিল্পদুর্ঘটনা, পারমাণবিক দুর্ঘটনা।
একই টপিকের আরও প্রশ্ন
- নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে?৩৭তম বিসিএস
- ২০০৪ সালের ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘণ্টায় -৩৬তম বিসিএস
- সমুদ্রপৃষ্ঠ ৪৫cm বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে climate refugee হবে?৩৬তম বিসিএস
- দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে?৩৬তম বিসিএস
- সুনামির (Tsunami) কারণ হলো-৩০তম বিসিএস
- ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে?২৭তম বিসিএস