৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২৬
নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না?
- অক্ষরেখা
- দ্রাঘিমারেখাসঠিক উত্তর
- উচ্চতা
- সমুদ্রস্রোত
উত্তর: (খ) দ্রাঘিমারেখা
ব্যাখ্যা
দ্রাঘিমারেখা কোনো অঞ্চল বা দেশের জলবায়ু নির্ধারণ করে না।
জলবায়ুর নিয়ামক: যে উপাদান আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণ ও পরিবর্তন ঘটায়।
- অক্ষাংশ: সূর্যরশ্মি নিরক্ষরেখায় প্রায় লম্বভাবে পড়ে, তাই সেখানে উষ্ণতা বেশি।
- সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা: উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে।
- জল ও স্থলভাগের অবস্থান: স্থলভাগ জলভাগের চেয়ে দ্রুত উত্তপ্ত ও শীতল হয়।
- পাহাড়-পর্বত: তাপ ও বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে।
- বনভূমি: জলবায়ু আর্দ্র রাখে।
- সমুদ্র থেকে দূরত্ব: দূরবর্তী অঞ্চলের জলবায়ু চরমভাবাপন্ন হয়।
- সমুদ্রস্রোত, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, ভূমির ঢাল, জলীয়বাষ্প, দিবাভাগের দৈর্ঘ্য ও বায়ুর আর্দ্রতা।
একই টপিকের আরও প্রশ্ন
- যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-১২তম বিসিএস
- গ্রিন-হাউজ ইফেক্ট বলতে বুঝায়-১২তম বিসিএস
- প্রত্যয়ন বায়ু উত্তর গোলার্ধে _____ দিক থেকে ____ দিকে প্রবাহিত হয়?৫০তম বিসিএস
- বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যবর্তী রেখাটির নাম কী?৫০তম বিসিএস
- হিমালয় পর্বতমালার উদ্ভব কোন দুটি টেকটোনিক প্লেটের সংঘর্ষে হয়েছে?৪৭তম বিসিএস
- এল নিনো বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক আবহাওয়ায় কীভাবে প্রভাব ফেলে?৪৭তম বিসিএস