৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২৯
কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়?
- উদ্ধার পর্যায়ে
- প্রভাব পর্যায়ে
- সতর্কতা পর্যায়ে
- পুনর্বাসন পর্যায়েসঠিক উত্তর
উত্তর: (ঘ) পুনর্বাসন পর্যায়ে
ব্যাখ্যা
পুনর্বাসন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা চক্র: দুইটি পর্যায়: (ক) দুর্যোগ পূর্ব ঝুঁকি হ্রাস পর্যায় এবং (খ) দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার পর্যায়।
পুনর্বাসন অর্থ:
- দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পূর্বাবস্থায় ফিরিয়ে আনা।
- ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মানসিক, অর্থনৈতিক ও ভৌত কল্যাণ সাধন এবং স্বাভাবিক জীবন ও জীবিকা ফিরিয়ে আনা।
- প্রয়োজনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে অন্যত্র স্থানান্তর করা।
- ক্ষতিগ্রস্ত গবাদি পশু ও মৎস্যের চিকিৎসা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা।
- মৃত মানুষ ও পশু অপসারণ এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কার করা।
দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য: ক্ষয়ক্ষতি এড়ানো বা হ্রাস, দ্রুত ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা এবং পুনরুদ্ধার সম্পন্ন করা।