৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩০

নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে?

  1. ভূমিকম্প
  2. সমুদ্রের জলস্তরের বৃদ্ধি (Sea level rise)সঠিক উত্তর
  3. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
  4. খরা বা বন্যা

উত্তর: (খ) সমুদ্রের জলস্তরের বৃদ্ধি (Sea level rise)

ব্যাখ্যা

সমুদ্রের জলস্তরের বৃদ্ধি (Sea level rise) দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।

প্রভাব:

  • উপকূল (৭১৬ কি.মি.) লবণাক্ততা, জলাবদ্ধতা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
  • সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৪৫ সেন্টিমিটার বাড়লে লবণাক্ততা আরও ভেতরে ঢুকবে এবং কৃষি উৎপাদন ব্যাহত হবে।
  • কুতুবদিয়া ও সন্দ্বীপের বিস্তীর্ণ এলাকা সমুদ্রভাঙনে বিলীন হয়েছে।

লবণাক্ততার তথ্য:

বিষয়তথ্য
সবচেয়ে বেশি লবণাক্ততা বৃদ্ধি (তিন দশকে)খুলনা, ২১ শতাংশ
দ্বিতীয়বাগেরহাট, ১৫.৮৮ শতাংশ
উপকূল ও তীরবর্তী লবণাক্ত মাটিপ্রায় ১৪ হাজার বর্গকিলোমিটার
লবণাক্ততা (বর্ষা / শুষ্ক মৌসুম)১০ শতাংশ / ৪০ শতাংশ

লবণাক্ত অঞ্চল (মিলিয়ন হেক্টর): ১৯৭৩ সালে ৮৩.৩, ২০০০ সালে ১০২, ২০০৯ সালে ১০৫.৬, ২০১৯ সালে ১০৯.৮।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি: ২০১৮ সালে চরচঙ্গা (হাতিয়া) ৫.৭৩ মিলিমিটার এবং হিরণ পয়েন্ট ৩.৩৮ মিলিমিটার বেড়েছে।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা (ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা)। এই টপিক থেকে বিসিএস-এ ৩৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: সব প্রশ্ন ও উত্তর →