৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১৩

'Law of the Sea Convention' অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone' হিসেবে গণ্য?

  1. ২২ নটিক্যাল মাইল
  2. ৪৪ নটিক্যাল মাইল
  3. ২০০ নটিক্যাল মাইলসঠিক উত্তর
  4. ৩৭০ নটিক্যাল মাইল

উত্তর: (গ) ২০০ নটিক্যাল মাইল

ব্যাখ্যা

UNCLOS অনুযায়ী সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চল (EEZ) তটরেখা থেকে সর্বোচ্চ ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত।

UNCLOS (United Nations Convention on the Law of the Sea):

  • স্বাক্ষরিত: ১৯৮২ সালে; কার্যকর: ১৯৯৪ সালে।
  • মৎস্য শিকার, নৌচলাচল, মহীসোপান, গভীর সমুদ্রতল, বৈজ্ঞানিক গবেষণা ও সমুদ্র দূষণ এর মূল বিষয়।

সমুদ্র অঞ্চলের দূরত্ব:

অঞ্চলদূরত্ব
আঞ্চলিক সমুদ্র (Territorial sea)১২ নটিক্যাল মাইল
সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চল (EEZ)২০০ নটিক্যাল মাইল

মহীসোপান (Continental shelf): মহাদেশের তটরেখা-সংলগ্ন স্বল্প গভীর নিমজ্জিত অংশ। সাধারণভাবে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত করা যায়, তবে শর্ত অনুযায়ী ২৫০০ মিটার গভীরতা থেকে ১০০ নটিক্যাল মাইল পর্যন্তও হতে পারে।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: জাতিসংঘ (আন্তর্জাতিক বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৮৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

জাতিসংঘ: সব প্রশ্ন ও উত্তর →