৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১২

জাতিসংঘের স্থায়ী সদস্য:

  1. জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, যুক্তরাষ্ট্র
  2. ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীনসঠিক উত্তর
  3. যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া
  4. উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসলায়েল, চীন

উত্তর: (খ) ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন

ব্যাখ্যা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এদের একত্রে পি-৫ বলা হয়।

নিরাপত্তা পরিষদ:

  • ১৫ সদস্যের সমন্বয়ে গঠিত।
  • স্থায়ী সদস্যরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি।
  • নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ নতুন সদস্য অন্তর্ভুক্ত করে।
  • মহাসচিব নিয়োগে নিরাপত্তা পরিষদ সুপারিশ করে; সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে মহাসচিব নিযুক্ত হন।
  • অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।

জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ৬টি: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত, অছি পরিষদ, সচিবালয়।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: জাতিসংঘ (আন্তর্জাতিক বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৮৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

জাতিসংঘ: সব প্রশ্ন ও উত্তর →