৩৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১২
Yalta Conference-এর একটি লক্ষ্য ছিল:
- বিশ্বযুদ্ধের কারণ নির্ণয়
- জিব্রালটার প্রণালীর সুরক্ষা
- জাতিসংঘ প্রতিষ্ঠাসঠিক উত্তর
- যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান
উত্তর: (গ) জাতিসংঘ প্রতিষ্ঠা
ব্যাখ্যা
Yalta Conference-এর একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা।
- ৪-১১ ফেব্রুয়ারি ১৯৪৫, সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টায় অনুষ্ঠিত; এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত।
- রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন অংশ নেন।
- এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা নির্ধারিত হয়।
- প্রধান বিষয়: বিশ্বশান্তির জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন, জার্মানির ভাগ্য নির্ধারণ, পোল্যান্ড সমস্যার সমাধান।
একই টপিকের আরও প্রশ্ন
- জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?৩৬তম বিসিএস
- The International Court of Justice is located in-৩৪তম বিসিএস
- নিচের কোন সংস্থাটি ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে?৩৪তম বিসিএস
- বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে?৩১তম বিসিএস
- বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?৩০তম বিসিএস
- আইএলও-র সদর দপ্তর কোথায় অবস্থিত?২৯তম বিসিএস