৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১৪

ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয় -

  1. ২ এপ্রিল ২০১৫
  2. ১৪ জুলাই ২০১৫সঠিক উত্তর
  3. ২৪ সেপ্টেম্বর ২০১৪
  4. ১০ ডিসেম্বর ২০১৩

উত্তর: (খ) ১৪ জুলাই ২০১৫

ব্যাখ্যা

ইরানের পারমাণবিক চুক্তি (Joint Comprehensive Plan of Action) স্বাক্ষরিত হয় ১৪ জুলাই ২০১৫-এ।

  • এটি 'ইরান ডিল' নামেও পরিচিত।
  • পক্ষ: ইরান এবং নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স) ও জার্মানি; একে 'পি৫ + ১' বলা হয়।
  • কার্যকর: ১৬ জানুয়ারি ২০১৬।
  • ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুদের ওপর বিধিনিষেধ এবং কিছু পরমাণু স্থাপনা বন্ধ বা পরিবর্তনে সম্মতি।
  • আন্তর্জাতিক পরিদর্শকদের পরিদর্শনের অনুমতি এবং কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার।
  • চুক্তিটি বারাক ওবামার আমলে স্বাক্ষরিত ও কার্যকর হয়।

২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে আসে; ২০২০ সালের শুরুতে ইরান চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয়।

  • BCS Mate-এ এই প্রশ্নে ১৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আন্তর্জাতিক চুক্তি ও সনদ (আন্তর্জাতিক বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ২৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আন্তর্জাতিক চুক্তি ও সনদ: সব প্রশ্ন ও উত্তর →