৩৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭
নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে 'ণ'-এর ব্যবহার হয়েছে?
- কল্যাণ
- প্রবণসঠিক উত্তর
- নিক্কণ
- বিপণি
উত্তর: (খ) প্রবণ
ব্যাখ্যা
প্রবণ শব্দে র-এর পরে প-বর্গীয় ধ্বনি 'ব' থাকায় পরবর্তী ন মূর্ধন্য ণ হয়েছে।
ণ-ত্ব বিধানের মূল নিয়ম:
- ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় ণ: ঘণ্টা, কাণ্ড, লুণ্ঠন।
- ঋ, র, ষ-এর পরে ণ: ঋণ, তৃণ, বর্ণনা, কারণ, ভীষণ।
- ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, য, ব, হ, ং, ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে ন ণ হয়: কৃপণ, হরিণ, অর্পণ, লক্ষণ, ব্রাহ্মণ।
- স্বভাবত ণ: পুণ্য, নিক্কণ, কল্যাণ, বিপণি, লাবণ্য, বাণিজ্য, লবণ, বীণা।
ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
- সমাসবদ্ধ শব্দে সাধারণত ন: দুর্নীতি, পরনিন্দা, সর্বনাম।
- ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো ণ হয় না: অন্ত, গ্রন্থ।
- দেশি, তদ্ভব ও বিদেশি শব্দে ণ লেখার প্রয়োজন হয় না।
একই টপিকের আরও প্রশ্ন
- নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?২৪তম বিসিএস
- ণ-ত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?২১তম বিসিএস
- নিত্য মূর্ধণ্য-ষ কোন শব্দে বর্তমান?২০তম বিসিএস