৩৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮
'মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে'- বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয়-
- মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
- মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
- মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে নাসঠিক উত্তর
- মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না
উত্তর: (গ) মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
ব্যাখ্যা
অস্তিবাচক বাক্যকে নেতিবাচক করতে বিধেয় ক্রিয়াকে নঞর্থক শব্দযোগে নেতিবাচক করতে হয়, এবং বাক্যের মূল অর্থ বজায় রাখতে হয়। 'মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না' বাক্যটি এই নিয়মে সঠিক রূপ।
রূপান্তরের সূত্র:
- না, নয়, নহে, নি, নেই, নাই ইত্যাদি নঞর্থক শব্দযোগে বিধেয় ক্রিয়াকে নেতিবাচক করতে হবে।
- বিশেষণ পদকে বিপরীত শব্দে রূপান্তর করতে হবে।
- প্রয়োজনে অন্য শব্দকে 'না'-সূচক প্রয়োগের আওতায় আনতে হবে।
উদাহরণ:
- হৈমন্তী চুপ করিয়া রহিল। → হৈমন্তী চুপ না থাকিয়া পারিল না।
- পাখিটা মরল। → পাখিটা বাঁচল না।
- এভাবে সমাজ অচল হয়ে পড়ে। → এভাবে সমাজ চলে না।
- অনুপমার উচিত কাজ হয়েছে। → অনুপমার অনুচিত কাজ হয়নি।