২৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫

নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?

  1. কষ্ট
  2. উপনিষৎ
  3. কল্যাণীয়েষু
  4. আষাঢ়সঠিক উত্তর

উত্তর: (ঘ) আষাঢ়

ব্যাখ্যা

স্বভাবতই মূর্ধন্য-ষ আছে আষাঢ় শব্দে।

ষ-ত্ব বিধানের মূল নিয়ম:

  • ঋ ও ঋ-কারের পর ষ: ঋষি, কৃষক।
  • ট-বর্গীয় ধ্বনির সঙ্গে ষ: কষ্ট, স্পষ্ট, ওষ্ঠ।
  • অ, আ ভিন্ন অন্য স্বরের পর, এবং ক ও র-এর পর প্রত্যয়ের স: ভবিষ্যৎ, চক্ষুষ্মান।
  • ই/উ-কারান্ত উপসর্গের পর কিছু ধাতুতে ষ: অভিষেক, অনুষঙ্গ, সুষমা।
  • তৎসম শব্দে র-এর পর ষ: বর্ষা, বর্ষণ।
  • স্বভাবতই ষ: ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, পৌষ।

ষ-ত্ব বিধান প্রযোজ্য নয়: আরবি, ফারসি, ইংরেজি শব্দে (জিনিস, পোশাক, পোস্ট); এবং 'সাৎ' প্রত্যয়যুক্ত পদে (ভূমিসাৎ, ধূলিসাৎ)।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৫২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: ণত্ব ও ষত্ব বিধান (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৪টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

ণত্ব ও ষত্ব বিধান: সব প্রশ্ন ও উত্তর →