২১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯
ণ-ত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?
- দেশী
- বিদেশী
- তৎসমসঠিক উত্তর
- তদ্ভব
উত্তর: (গ) তৎসম
ব্যাখ্যা
ণ-ত্ব বিধান মূলত তৎসম শব্দে প্রযোজ্য, অর্থাৎ তৎসম শব্দের বানানে মূর্ধন্য-ণ-এর সঠিক ব্যবহারের নিয়ম।
মনে রাখুন:
- ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় 'ণ': ঘণ্টা, কাণ্ড, লুণ্ঠন।
- ঋ, র, ষ-এর পরে 'ণ': ঋণ, তৃণ, বর্ণনা, কারণ, ব্যাকরণ, ভীষণ।
- ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, ষ, য, ব, হ, ং, ক-বর্গ বা প-বর্গ থাকলে পরবর্তী ন 'ণ' হয়: কৃপণ, হরিণ, অর্পণ, লক্ষণ, ব্রাহ্মণ।
- স্বভাবতই 'ণ' হয় এমন শব্দ: লাবণ্য, কল্যাণ, চাণক্য, বাণিজ্য, লবণ, বীণা, ফণী।
- সমাসবদ্ধ শব্দে সাধারণত 'ন' হয়: দুর্নীতি, পরনিন্দা, সর্বনাম।
- ত-বর্গের সঙ্গে যুক্ত ন কখনো 'ণ' হয় না: অন্ত, গ্রন্থ, ক্রন্দন।
- দেশি, তদ্ভব ও বিদেশি শব্দে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়।
একই টপিকের আরও প্রশ্ন
- নিত্য মূর্ধণ্য-ষ কোন শব্দে বর্তমান?২০তম বিসিএস
- নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে 'ণ'-এর ব্যবহার হয়েছে?৩৬তম বিসিএস
- নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?২৪তম বিসিএস