৩৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৮

মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?

  1. শ্রীচৈতন্যদেবসঠিক উত্তর
  2. শ্রীকৃষ্ণ
  3. আদিনাথ
  4. মনোহর দাশ

উত্তর: (ক) শ্রীচৈতন্যদেব

ব্যাখ্যা

মধ্যযুগের বাংলা সাহিত্যে শ্রীচৈতন্যদেবের ধর্মপ্রচারের প্রভাব অপরিসীম।

  • তাঁকে কেন্দ্র করে রচিত হয় মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল বৈষ্ণব সাহিত্য।
  • জন্ম ১৪৮৬ ও মৃত্যু ১৫৩৩ খ্রিষ্টাব্দ; পিতৃদত্ত নাম বিশ্বম্ভর মিশ্র, ডাক নাম নিমাই।
  • প্রথম জীবনীগ্রন্থ: বৃন্দাবন দাসের চৈতন্য-ভাগবত।
  • ১৫০০ থেকে ১৭০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে চৈতন্যযুগ বলা হয়।
  • বৈষ্ণব সাহিত্যের তিন প্রকার: জীবনীকাব্য, বৈষ্ণব শাস্ত্র ও পদাবলী।

একই টপিকের আরও প্রশ্ন

মধ্যযুগের গুরুত্বপূর্ণ কবি ও লেখক: সব প্রশ্ন ও উত্তর →