৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭২
বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়?
- পঞ্চাশ দশক
- ষাট দশক
- সত্তর দশক
- আশির দশকসঠিক উত্তর
উত্তর: (ঘ) আশির দশক
ব্যাখ্যা
আশির দশক থেকে বাগদা চিংড়ি বাণিজ্যিকভাবে উৎপাদিত ও রপ্তানি হচ্ছে।
বাগদা চিংড়ি:
- বৈজ্ঞানিক নাম Penaeus monodon; লোনা পানির চিংড়ি (Shrimp)। স্বাদু পানির চিংড়ি Prawn নামে পরিচিত।
- রপ্তানি বাজারে Black Tiger Shrimp নামে পরিচিত।
- বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূল ও সামুদ্রিক অঞ্চলে উৎপন্ন হয়।
- চিংড়ি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানি পণ্য।
- উৎপাদনের বেশিরভাগ হয় বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরায়।
দশকভিত্তিক ঘটনা:
- সত্তর দশকের শুরু থেকে উপকূলে সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ শুরু।
- আশির দশকের শুরুতে খুলনায় পোল্ডারে ও কক্সবাজারে লবণের সাথে চিংড়ি চাষ শুরু।
- আশির দশকের মাঝামাঝি মৎস্য অধিদপ্তর হ্যাচারিতে পোনা উৎপাদনে সাফল্য পায়।
একই টপিকের আরও প্রশ্ন
- বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কী?৩৩তম বিসিএস
- নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়?৩১তম বিসিএস
- বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?২২তম বিসিএস
- কোন্ ফসলটি রপ্তানী বহুমুখীকরনে সম্ভাবনাময়?৫০তম বিসিএস
- বাংলাদেশে রপ্তানী আয়ের প্রধান উৎস কোনটি?৫০তম বিসিএস
- বাংলাদেশ কোন্ দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানী করে?৪৭তম বিসিএস